রাজা সালেহ মাহমুদ পরশ
পাত্রের সম্পূর্ণ বায়োডাটা
আসসালামু আলাইকুম। অভিভাবক হিসেবে আমাদের ছেলের ব্যক্তিগত পরিচয়, পরিবার, শিক্ষা, দ্বীনি জীবন, বৈবাহিক ধারণা ও প্রত্যাশিত জীবনসঙ্গীর বিস্তারিত তথ্য এখানে তুলে ধরলাম।
সংক্ষিপ্ত পরিচিতি
সেকশন ০১
ব্যক্তিগত পরিচয়
- নাম
- রাজা সালেহ মাহমুদ পরশ
- জন্ম সাল
- ১৯৯৭
- বায়োডাটার ধরন
- পাত্রের বায়োডাটা
- বৈবাহিক অবস্থা
- অবিবাহিত
- উচ্চতা
- ৫′ ১১″
- গাত্রবর্ণ
- উজ্জ্বল শ্যামলা
- ওজন
- ৭৪ কেজি
- রক্তের গ্রুপ
- A+
- জাতীয়তা
- বাংলাদেশী
ঠিকানা
রাজবাড়ী, কীর্তিপাশা, ঝালকাঠি সদর, ঝালকাঠি
সেকশন ০২
শিক্ষাগত যোগ্যতা
২০১২
এস.এস.সি (জেনারেল)
বিজ্ঞান বিভাগ
২০১৪
এইচ.এস.সি
বিজ্ঞান বিভাগ
২০১৮
বিএসসি — কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং
গ্রীন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ালেখার পরে এমএসসি করার সুযোগ পায় নাই কারণ ব্যবসায়িক চাপ থাকার কারণে সময় দিতে পারেনি তবে ইচ্ছা আছে এমএসসি করার।
সেকশন ০৩
পারিবারিক তথ্য
পিতা-মাতা
- পিতা: জীবিত — সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
- মাতা: জীবিত — গৃহিণী।
ভাই-বোন
- ভাই: নেই।
- প্রথম বোন: জন্ম সাল ২০০৩, অনার্স অধ্যয়নরত, বিবাহিতা। স্বামী পূবালী ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ পদে কর্মরত।
- দ্বিতীয় বোন: জন্ম সাল ২০০৯, বর্তমানে শিক্ষার্থী।
চাচাদের পরিচয়
- বড় কাকা: অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার।
- মেজো কাকা: মাদ্রাসা শিক্ষক।
- সেজো কাকা: মাদ্রাসা শিক্ষক।
মামাদের পরিচয়
- বড় মামা: ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
- ছোট মামা: ডেনমার্ক নাগরিক। নিজেদের বাড়ি ডেনমার্কে রয়েছে এবং পরিবারসহ স্থায়ীভাবে ডেনমার্কে বসবাস করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা: উচ্চ মধ্যবিত্ত।
সেকশন ০৪
জমিজমা, ব্যবসা ও সম্পদ
ব্যবসা ও উদ্যোগ
ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলে নিজস্ব সফটওয়্যার ফার্ম (IT/Software Company) ও নিজস্ব ব্যবসা রয়েছে। এছাড়া ঢাকা জেলার পুলিশের একজন সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার (ASP)-এর সাথে যৌথ অংশীদারিত্বে (Partnership) একটি সফটওয়্যার ব্যবসা পরিচালিত হচ্ছে।
পটুয়াখালীর নিজ বাসভবন
পটুয়াখালীর দুমকিতে নিজস্ব ৫,৩০০ বর্গফুটের বিশাল ও দৃষ্টিনন্দন ২ তলা রাজকীয় ভবন রয়েছে। পুরো বাড়িটি প্রিমিয়াম টাইলস দিয়ে সুসজ্জিত (মেঝে ও দেওয়াল সহ), ভেতরের ঘরে আধুনিক গিজার সুবিধা রয়েছে। নিজস্ব মাস্টার বেডরুমে এসি (AC), রুম হিটার (Room Heater) ও আলাদা গিজার সহ সকল আধুনিক লাক্সারি সুবিধা রয়েছে।
ওয়াকফ এস্টেট ও ভূসম্পত্তি
পটুয়াখালী অঞ্চলে আমাদের পরিবারের ৬৩৫ একরের বিশাল ‘ওয়াকফ এস্টেট’ (Waqf Estate) রয়েছে, যার সম্মানিত মোতোয়ালি (প্রশাসক) হিসেবে দায়িত্ব পালন করছেন আমার মেজো চাচা। ভৌগোলিক দূরত্বের কারণে পূর্বে কিছু জমি অবৈধ দখলে চলে গেলেও বিজ্ঞ আদালতের মাধ্যমে আইনি পদক্ষেপে ইতোমধ্যে বেশ কিছু জমির রায় আমাদের পক্ষে এসেছে ও দখল পাওয়া গেছে। এছাড়াও ওয়াকফ এস্টেট বাদেও আমাদের বিপুল পরিমাণ নিজস্ব ভূসম্পত্তি রয়েছে।
সেকশন ০৫
দ্বীনি জীবন
পারিবারিক দ্বীনি পরিবেশ
- আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারটি পরহেজগারী, সুন্নাহর অনুসরণ এবং পূর্ণাঙ্গ দ্বীনি অনুশাসনের ওপর প্রতিষ্ঠিত।
- মসজিদের খেদমত ও ইমামতি: আমার মুহতারাম পিতা সার্বক্ষণিক দ্বীনি খেদমতে নিয়োজিত। তিনি স্থানীয় মসজিদে নিয়মিত আযান দেন এবং জুমার দিন ব্যতীত প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাতে ইমামতি করেন।
- শরীয়াহ চর্চা ও মূল্যবোধ: পরিবারে নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত, কুরআন তিলাওয়াত এবং হালাল-হারামের সুনির্দিষ্ট সীমারেখা মেনে চলায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
- মাদ্রাসা শিক্ষার সম্পৃক্ততা: মেজো ও সেজো চাচা মাদ্রাসা শিক্ষকতার মতো পবিত্র আমানতদারী ও দ্বীনি শিক্ষার খেদমতে যুক্ত।
- পর্দা ও শালীনতা: পরিবারে পারিবারিক ও সামাজিক জীবনে শার‘ঈ পর্দা এবং সর্বোচ্চ শালীনতা বজায় রাখা হয়।
শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারেন?
আলহামদুলিল্লাহ, ছোটবেলায় পরিবার থেকেই দ্বীনের শক্ত বুনিয়াদ তৈরি হয়েছিল। কাজের ব্যস্ততায় বর্তমানে সেই প্রাঞ্জলতায় কিছুটা শিথিলতা এলেও অন্তরে তিলাওয়াতের প্রতি গভীর ভালোবাসা রয়েছে। ইনশাআল্লাহ, একজন দ্বীনদার জীবনসঙ্গীর সান্নিধ্যে আবারো নিয়মিত চর্চা শুরু করবে।
কোন ফিকহ অনুসরণ করেন?
আহলে হাদীস / সালাফি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান দেখেন?
এ ধরনের অভ্যাস নেই। মাঝেমধ্যে ইউটিউব থেকে সংশোধনমূলক কনটেন্ট দেখা হয়; দ্বীনদার স্ত্রীর জন্য প্রয়োজনে তা-ও পরিহার করতে পারবে।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
কোনো মানসিক বা শারীরিক সমস্যা নেই। তবে অতিরিক্ত ঠান্ডা লাগলে অস্বস্তি হয়, তখন কাশি ও সর্দি লাগে।
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন?
কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা দলীয় সংগঠনের সাথে যুক্ত নয়। তবে ব্যক্তিগতভাবে সালাত, কুরআন ও সুন্নাহ অনুসরণ এবং পরিবার-সমাজে দ্বীনদারী বজায় রাখার মেহনতে যুক্ত।
মাজার সম্পর্কে বিশ্বাস?
মাজার যিয়ারত বা মাজারে কোনো মানত করা থেকে পুরোপুরি বিরত থাকি। সমস্ত মানত, প্রার্থনা ও ইবাদত কেবল মহান আল্লাহ রাব্বুল আলামীনের উদ্দেশ্যেই নিবেদিত।
তিনটি প্রিয় ইসলামি বই
১. আর-রাহীকুল মাখতূম, ২. রিয়াদুস সালেহীন, ৩. তাফসীরে মা‘আরিফুল কুরআন।
প্রিয় আলেম
নূর মোহাম্মদ মামা।
সেকশন ০৬
ব্যক্তিগত তথ্য
ঘরের বাহিরে পোশাক
বাড়ির বাইরে সাধারণত প্যান্ট ও শার্ট পরা হয়।
সুন্নতি দাড়ি
সুন্নতি দাড়ি নেই, তবে একটি সাধারণ দাড়ি রয়েছে।
টাখনুর উপরে কাপড়
টাখনুর উপরে কাপড় পরি।
পাঁচ ওয়াক্ত সালাত
ঢাকায় কাজের তাগিদে মাঝেমধ্যে কিছুটা ব্যাঘাত ঘটলেও, প্রতিনিয়ত পূর্ণাঙ্গভাবে পাঁচ ওয়াক্ত সালাত পাবন্দির সাথে আদায় করার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখে।
কাযা নামায
মাঝেমধ্যে ফজরের নামায কাযা হয়; দ্বীনদার স্ত্রী থাকলে কখনোই কোনো নামায কাযা হবে না ইনশাআল্লাহ।
মাহরাম / নন-মাহরাম
ব্যবসায়িক কাজে মাহরাম/নন-মাহরাম মেনে চলতে কষ্ট হয়, তবে সংশোধন করার চেষ্টা অব্যাহত থাকবে।
শখ ও রুচিবোধ
- শখ ও আকর্ষণ: প্রযুক্তি ও উদ্ভাবন — নতুন নতুন টেকনোলজি, আইটি সোলেশন ও ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে গবেষণা করা প্রধান শখ। ভ্রমণ ও প্রাকৃতিক পরিবেশে কোলাহলমুক্ত সময় কাটাতে ভীষণ পছন্দ করে।
- রুচিবোধ ও জীবনধারা: পরিচ্ছন্ন, মার্জিত এবং সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত। বাহ্যিক চাকচিক্যের চেয়ে কাজের গুণগত মান, সততা ও পারিবারিক আভিজাত্যকে বেশি প্রাধান্য দেয়।
- পছন্দ: স্পষ্টবাদিতা, সময়ানুবর্তিতা, পারস্পরিক শ্রদ্ধা, আন্তরিকতা এবং গঠনমূলক চিন্তা।
সেকশন ০৭
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না?
রাজি।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন?
পারব ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান?
তার স্ত্রী যতদূর পড়তে চায়, সে তাকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরি করতে দিতে চান?
তার নিজের ব্যবসা আছে। তার স্ত্রী তার কোম্পানিতে কাজ করবেন এবং কোম্পানির দায়িত্ব নেবেন।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন?
সে দুটো জায়গায় যায় — একটা গ্রামে, আরেকটা ঢাকায়। তার স্ত্রী সবসময় তার সঙ্গে থাকবে ও তার সাথে ভ্রমণ করবে।
আপনি বা পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন?
এটা তাদের ইচ্ছা, আমাদের কোনো ইচ্ছা নেই।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আমার ধারণা
সুন্নাহ পালন ও দ্বীনের অনুভূতি
বিয়ে করা আমাদের প্রিয় নবী রাসুলুল্লাহ (সা.)-এর একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং ঈমানের অর্ধাংশ। সুন্নাহ পালনের মাধ্যমে দ্বীনকে পূর্ণাঙ্গ করা এবং নিজের চরিত্র ও দৃষ্টিকে পবিত্র রাখার উদ্দেশ্যে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া।
সহযাত্রী লাভ
জীবনের বাকি পথচলায় এমন একজন দ্বীনদার, রুচিশীল ও সৎ সঙ্গীকে পাশে পাওয়া — যিনি সুখে-দুঃখে ছায়াসঙ্গী হবেন এবং পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধার বন্ধনে জীবনকে সুন্দর করে তুলবেন।
শান্তি ও ভালোবাসার পবিত্র বন্ধন
বিবাহ হলো মহান আল্লাহর দেওয়া একটি অত্যন্ত পবিত্র ও বরকতময় নেয়ামত, যা দুটি ভিন্ন মন ও পরিবারকে এক সুতোয় বেঁধে দেয়। পবিত্র কুরআনের ভাষ্যমতে, বিবাহ হলো আত্মিক প্রশান্তি, ভালোবাসা ও দয়ার আশ্রয়স্থল।
দায়িত্ব ও পারস্পরিক অধিকারের ভারসাম্য
আমার কাছে বিয়ে কেবল একটি সামাজিক আনুষ্ঠানিকতা নয়; এটি দুইজনের একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা, সততা, সহমর্মিতা এবং দায়িত্ব পালনের নাম।
দ্বীন ও দুনিয়ার সুষম যাত্রা
একটি সফল ও সুখী বিবাহিত জীবন হলো — যেখানে স্বামী-স্ত্রী একে অপরকে দ্বীনের পথে চলতে উৎসাহিত করবে, সংসারের দায়িত্ব কাঁধে কাঁধ মিলিয়ে বহন করবে এবং দুনিয়ার পাশাপাশি আখেরাতের সফলতার জন্য একসাথে পথ চলবে।
সেকশন ০৮
প্রত্যাশিত জীবনসঙ্গী
- বয়স
- ১৮ – ৩০ বছর
- গাত্রবর্ণ
- শ্যামলা, উজ্জ্বল শ্যামলা, ফর্সা, উজ্জ্বল ফর্সা
- উচ্চতা
- ৫′৩″ – ৫′১১″
- শিক্ষাগত যোগ্যতা
- ন্যূনতম এসএসসি
- জেলা
- বরিশাল, ঢাকা ও খুলনা বিভাগের ভিতরে
- বৈবাহিক অবস্থা
- অবিবাহিত
- পেশা
- যে কোনো হালাল পেশা
- অর্থনৈতিক অবস্থা
- হালাল উপার্জন
জীবনসঙ্গীর গুণাবলী
দ্বীনদারী ও আখলাক
সার্বিকভাবে দ্বীনদার, পরহেজগার এবং সুন্দর চরিত্রের অধিকারী হওয়া আবশ্যক। যিনি নিয়মিত সালাত আদায়ে যত্নশীল হবেন এবং ইসলামিক মূল্যবোধ ও শালীনতা মেনে চলবেন।
মানসিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধা
যেকোনো পরিস্থিতিতে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা জরুরি। সুখে-দুঃখে একে অপরের পাশে থাকার মানসিকতা প্রত্যাশা করি।
পারিবারিক সচেতনতা
পারিবারিক বন্ধন, আভিজাত্য এবং মুরুব্বিদের সম্মান করার গুণ থাকা গুরুত্বপূর্ণ। যিনি নিজের পরিবার ও শ্বশুরবাড়ির সকল সদস্যকে ভালোবেসে আপন করে নেওয়ার উদার মনমানসিকতা রাখবেন।
শিক্ষিত ও সুসংগত জীবনবোধ
সুশিক্ষিত, আধুনিক অথচ শালীন চিন্তাভাবনার অধিকারী হওয়া প্রয়োজন — যাতে জীবন ও পরিবারের যেকোনো বিষয়ে সুন্দর আলোচনা ও সমঝোতা করা যায়।
সহযোগিতাপূর্ণ মনোভাব
দ্বীন ও দুনিয়া উভয় ক্ষেত্রে একে অপরকে ভালো কাজে উৎসাহিত করার এবং ভুলের ক্ষেত্রে ভালোবেসে শুধরে নেওয়ার মানসিকতা থাকা প্রত্যাশিত।
সেকশন ০৯
যোগাযোগের মাধ্যম
যোগাযোগের সময়: সকাল ৯টা – রাত ৯টা। বিবাহ সংক্রান্ত যেকোনো আলোচনার জন্য অভিভাবকের মাধ্যমে যোগাযোগ করা হলে বিশেষ প্রাধান্য দেওয়া হবে।
“রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ‘ইউন”
হে আমাদের রব! আমাদের স্ত্রী ও সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা বানাও এবং আমাদেরকে মুত্তাকীদের নেতা বানাও।
— সূরা আল-ফুরকান, ৭৪